[ দেশজুড়ে ]
যৌথবাহিনীর অভিযান: গাজীপুরে ৫ জন গ্রেফতার
প্রতীকী ছবি
যৌথবাহিনীর অভিযানে গাজীপুরে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে মহানগরের লক্ষীপুরা এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী।
যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে মহানগরের লক্ষীপুরা এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। পরে গ্রেফতারকৃতদের গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনী আরো জানায়, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!