[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে ট্রেন আটকে বিক্ষোভ
ট্রেন আটকে বিক্ষোভ। ছবি: সংগৃহীত
বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস তুলে নেয়ার খবরে রাজবাড়ী এক্সপ্রেস আটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ট্রেনটি ৪০ মিনিট আটকে রাখে বিক্ষোভকারীরা। পরে রাত ৮টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি ছেড়ে যায়।
শনিবার (২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনি, শাহ আলম, কাউসার আহম্মেদ রিপন, সোনিয়া আক্তার স্মৃতি, গোলাম মহিউদ্দিন গিটার ও লিটন প্রমুখ।
.png)
প্রসঙ্গত, ২০২৩ সালের ১ ও ২ নভেম্বর রাজবাড়ী ওপর দিয়ে চলাচল শুরু করে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া আসার সুযোগ হয় এ এলাকার মানুষের।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!