ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ডাকাতের গুলিতে শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৪৪, ৩ নভেম্বর ২০২৪
কক্সবাজারে ডাকাতের গুলিতে শ্রমিক নিহত
মহেশখালী থানা। ফাইল ফটো

কক্সবাজারের মহেশখালীর একটি চিড়িং ঘেরে ডাকাতের গুলিতে মনির আহমেদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাট্টছরি এলাকার একটি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। 

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, রাতে বেশ কয়েকজন শ্রমিক ঘেরে মাছ ধরছিলেন। ওই সময় অস্ত্রধারী ডাকাতদল ঘেরে আক্রমণ করে। এতে ডাকাত দলের গুলিতে শ্রমিক মনির আহমেদ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় ডাকাতরা ঘের থেকে বেশকিছু মাছ লুট করে নিয়ে যায় বলে দাবি কর্তৃপক্ষের। 

Advertisement

ওসি আরো জানান, ডাকাত দলে কারা ছিলো সেটি তদন্তে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!