ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাজেকের দুয়ার খুলছে কাল

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ৪ নভেম্বর ২০২৪
সাজেকের দুয়ার খুলছে কাল
সাজেক। ফাইল ফটো

পর্যটকদের জন্য খুলছে দেশের বিনোদনের অন্যতম আকর্ষণীয় স্পট সাজেক ভ্যালি। দেড় মাস পর আগামীকাল মঙ্গলবার থেকে সাজেক যেতে পারবেন পর্যটকরা।

এর আগে, ২০ সেপ্টেম্বর শেষবারের মতো পর্যটকরা সাজেক প্রবেশের পর পাহাড়ের সংঘাত এবং নিরাপত্তার জন্য ভ্রমণে প্রশাসনের নিরুৎসাহিত করণের ফলে সাজেকমুখী হতে পারেননি পর্যটকরা। 

রাঙ্গামাটি জেলায় গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ভ্রমণ বিধি-নিষেধ তুলে নিলেও সাজেকের অবস্থানগত কারণে খাগড়াছড়ি জেলার সড়ক ব্যবহার করে এই স্পটে যাতায়াতের ফলে মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে পর্যটকরা সাজেক যেতে পারবেন। কারণ এদিনই খুলে দেওয়া হচ্ছে খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলো।

Advertisement

এদিকে গত দেড় মাস ধরে সাজেকে পর্যটক ভ্রমণ করতে না পারায় ৮-৯ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, গত ১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে যে বিধি-নিষেধ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। সাজেক রাঙ্গামাটি জেলায় হলেও এর অবস্থানগত কারণে এটি খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে যেতে হয়। যেহেতু খাগড়াছড়িতে ৫ নভেম্বর থেকে পর্যটকদের জন্য বিধি-নিষেধ খুলে দেওয়া হচ্ছে, তাই ওইদিন থেকেই পর্যটকরা সাজেকে ভ্রমণ করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!