[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় একজন নিহত -ছবি: সংগৃহীত
ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে একটি আজাহার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে ১ জন নিহত ও ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন । সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ১ জন নিহত ও ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ১টি প্রাইভেটকার, ১ টি এলপিজি বহনকারী গাড়ি, ২ টি সিএনজি ও ১টি অটোরিকশা সহ ফিলিং স্টেশনের সরঞ্জাম পুড়ে গেছে।
খবার পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ফায়ার ইউনিট, সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের সহায়তায় বিাকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
.png)
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!