সোমবার (৪ নভেম্বর) ভোরে ঐ এলাকার নাজুর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ ইলিয়াস। তিনি ঐ এলাকার ইদ্রিস মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে ১৫-১৬ জনের একদল দুর্বৃত্ত বাড়িটিতে হামলা চালায়। এ সময় তারা ইলিয়াস নামে একজনের ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে। পরে ইলিয়াসের পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের সঙ্গেও দুর্বৃত্তদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইলিয়াস তাদের একজনকে ধরে ফেলেন। এ সময় তিনি ইলিয়াসের বাম হাতে গুলি করে পালিয়ে যান। পরে ইলিয়াসকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
.png)
খুলশী থানার এসআই মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, বিষয়টি আমাদের কাছে ডাকাতি বলে মনে হয়নি। পূর্বপরিকল্পিতভাবে পাহাড়তলী থেকে ১০-১৫ জন লোক এসে ওখানে হামলা করেছে। এতে একজন আহত হয়েছেন। আগে থেকে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা তা জানার চেষ্টা করছি। ভুক্তভোগী এজাহার দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।