ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্যামনগরে পানিতে ডুবে প্রাণ গেল মাহির

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ৪ নভেম্বর ২০২৪
শ্যামনগরে পানিতে ডুবে প্রাণ গেল মাহির
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে আরিয়ান সাদিক মাহি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভুরুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। একই গ্রামের মো. মামুন হোসেনের পুত্র সে।

নিহতের পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, শিশুপুত্রকে বাড়ির উঠানে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিলেন তার মা। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে পাশে থাকা পুকুরের মধ্যে পড়ে যায় শিশু মাহি। একপর্যায়ে খোঁজখবর শুরু করার পর পার্শ্ববর্তী পুকুরের মধ্যে তার মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। তৎক্ষণাত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফ‌কির তাইজুল বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের সম্মতি দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!