ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অ্যাপারেলস প্লাস ইকো শ্রমিকদের বাইপাস চিটাগং রোড অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ৪ নভেম্বর ২০২৪
অ্যাপারেলস প্লাস ইকো শ্রমিকদের বাইপাস চিটাগং রোড অবরোধ
ফাইল ফটো

টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকোর শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে বাইপাস চিটাগং রোড অবরোধ করেছেন।

সোমবার সকাল ৯টার দিকে বকেয়া বেতনের দাবিতে বাইপাস চিটাগং রোড অবরোধ করেন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর বাসন থানাধীন যোগীতলা এলাকায় অবস্থিত অ্যাপারেলস প্লাস ইকোর শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে বাইপাস চিটাগং রোড অবরোধ করে। পরবর্তীতে পৌনে ৫টার দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকরা যার যার গন্তব্যে চলে যান। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

একই মালিকানাধীন ফ্যাক্টরি টিএনজেড এর সেপ্টেম্বর মাসের ৫০ শতাংশ বকেয়া বেতন পরিশোধ করা হলেও টিএনজেড গ্রুপের অধীনস্থ অ্যাপরেলস প্লাস ইকোর বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বলে জানা যায়। 

এছাড়া ঐ ফ্যাক্টরির মালিক একাধিকবার বেতন পরিশোধের কথা বললেও সময়মতো বেতন পরিশোধ না করাতে মধ্যস্থতাকারী শিল্প পুলিশ সড়ক অবরোধ প্রত্যাহারের বিষয়ে জোড়ালো ভূমিকা নিতে পারছে না বলে জানা যায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!