গত রোববার (৩ নভেম্বর) জেনারেশন নেক্সট ফ্যাশনের শ্রমিকদের ৩ মাসের বকেয়া পাওনাদি পরিশোধ এবং ফ্যাক্টরি স্থায়ীভাবে বন্ধের বিষয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈঠকে ফ্যাক্টরি কর্তৃপক্ষ, সেনাবাহিনী, জেলা ও শিল্প পুলিশ, বিজিএমইএ প্রতিনিধি ও কলকারখানা অধিদফতর প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে ৫ নভেম্বর আগস্ট ২০২৪ মাসের বেতন, ১৭ নভেম্বর সেপ্টেম্বর ২০২৪ মাসের বেতন ও ২৮ নভেম্বর অক্টোবর ২০২৪ মাসের বেতন পরিশোধ করা হবে। ক্ষতিপূরণসহ শ্রমিকদের অন্যান্য বকেয়া পাওনাদি ২৯ ডিসেম্বর পরিশোধ করা হবে। তাছাড়া ফ্যাক্টরি ৩ নভেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।
.png)