[ দেশজুড়ে ]
মাদক উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান
মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভাস্থ চতিলা নিতাই চন্দ্র দাসের বাড়িতে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।
সোমবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে ৫৮ ইবি, শহিদ সালাহউদ্দিন সেনানিবাসের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সবেরুলের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক ব্যবসায়ী নিতাই চন্দ্র দাসের বাড়িতে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে যৌথ বাহিনী। এ সময় নিতাই চন্দ্র দাসসহ ২ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন ক্রেতাকে আটক করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!