[ দেশজুড়ে ]
শ্রমিকদের আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধ
ছবি: প্রতীকী
আশুলিয়ার ইউসুফ মার্কেটের জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের আগস্ট মাসের বকেয়া বেতন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মালিকপক্ষ পরিশোধ করে।
সমঝোতা অনুযায়ী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের বেতন ১৭ নভেম্বর পরিশোধ করা হবে। এবং ক্ষতিপূরণ সহ অন্যান্য বকেয়া পাওনাদি ২৯ ডিসেম্বর পরিশোধ হবে। ফ্যাক্টরি ০৩ নভেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচএস/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!