ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে ১ ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৯, ৬ নভেম্বর ২০২৪
সাভারে ১ ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা
কারখানা বন্ধ। ফাইল ফটো

সাভারের হেমায়েতপুরে ভরারী এলাকায় অবস্থিত ভারটেক্স আরএমজি ডিভিশন ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) সকাল ৬টার দিকে এক নোটিশের মাধ্যমে ফ্যাক্টরিটি ছুটি ঘোষণা করা হয়। 

জানা যায়, মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ৩টার পর শ্রমিকরা কাজে যোগদান করেন। পরে  কিছু শ্রমিক প্রতিটি ফ্লোরে সেন্ট্রাল এসি স্থাপন, হাজিরা বোনাস ১০০০ টাকা দাবি করে কর্মবিরতি করেন। এরপর সব শ্রমিক সঙ্গে ওই দাবি পূরণের দাবিতে গোলযোগ শুরু করে। ফ্যাক্টরি কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনির্দিষ্টকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। শাখার পক্ষ থেকে শিল্প পুলিশ, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়পূর্বক নজরদারি অব্যাহত রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!