[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার
গ্রেফতারকৃতরা। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ডাকাত দলের সর্দারসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার শফিক মিয়ার ছেলে সায়মন মিয়া (২৪) ও দাতিয়ার এলাকার আবুল ফায়েজের ছেলে ওমর ফারুক রনি (২০)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সায়মন মিয়া ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!