[ দেশজুড়ে ]
সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত
ফাইল ফটো
সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার ছোড়া গুলিতে জমির আহমদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। জমির আহমদ উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বুধবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈলয় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছোড়া গুলিতে ওই যুবক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, শুনেছি ভারতীয় খাসিয়ার ছোড়া গুলিতে ওই যুবক নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!