ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গভীর রাতে অস্ত্রের মুখে গরু লুট, গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ৬ নভেম্বর ২০২৪
গভীর রাতে অস্ত্রের মুখে গরু লুট, গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি করে গরু লুটের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঐ উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচাইয়া গ্রামের আব্দুর রহিম ও বটতলী ইউনিয়নের নূর পাড়ার সোলেমান সরদারের বাড়ির আবু তালেব ওরফে বাইল্লা।

পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর আবুল কালাম চৌধুরী চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে মুহাম্মদ জসিম উদ্দিন ও আব্দুর শুকুরের পাঁচটি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা হয়।

আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‌গরু চুরির মামলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুজনই গরু চোর চক্রের সক্রিয় সদস্য। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!