বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে জেলা প্রশাসন।
স্থানীয়রা জানায়, পর্যটক এবং স্থানীয়দের জন্যে বিরক্তিকর ছিল এসব অবৈধ স্থাপনা। এছাড়া পর্যটন নগরীর সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করছিল স্থাপনাগুলো।
.png)
জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহণ করেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ, সদর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার পৌরসভা ও আনসার ব্যাটালিয়ন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন বলেন, পর্যটন শহরের সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোন, কলাতলী সড়ক , কলাতলী বিচ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা, দোকান উচ্ছেদের জন্য একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা, ভ্যান উচ্ছেদ ও ধ্বংস করা হয়। এ অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।