ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে জেলে নিহত, নিখোঁজ অনেক

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১০:৪৩, ৭ নভেম্বর ২০২৪
বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে জেলে নিহত, নিখোঁজ অনেক
ছবিতে নিহত মোকাররম মাঝি

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদুস্যের গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় জীবন বাঁচাতে ট্রলারে থাকা বেশ কয়েকজন সাগরে ঝাঁপ দেয়। তারা এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৫টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে সাগরে এ ঘটনা ঘটে। উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জেলে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নপর আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহমদের ছে এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রহিমা বেগমের স্বামী।

Advertisement

ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে সোনাদিয়ার পশ্চিমে জলদস্যুর গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছেন। এছাড়াও ট্রালরসহ আরো কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালীর সোনাদিয়ায় মাছ ধরতে গিয়ে মোকাররম মাঝির মাছ ধরার ট্রলার জলদস্যুর কবলে পড়ে। একপর্যায়ে ট্রলারটিকে লক্ষ্য করে গুলি করে জলদস্যুরা। এতে গুলিবিদ্ধ হয়ে জলদস্যুর কবলে পড়ে সাগরে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামে নেয়ার পথে মারা যান তিনি।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মহেশখালীর গভীর সাগরে গুলিবিদ্ধ হয়ে নিহত একজনের মরদেহ বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!