ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ৭ নভেম্বর ২০২৪
গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি: প্রতীকী

বাগেরহাটের শরণখোলায় গাছ থেকে পড়ে নূরুল হক ফরাজী (৫৩) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূরুল হক ফরাজী ওই গ্রামের মৃত কাসেম ফরাজির ছেলে।

নিহতের জামাতা ইউনুস হাওলাদার জানান, তার শ্বশুর পেশায় একজন গাছ কাটা শ্রমিক। প্রতিদিনের মতো তিনি একই গ্রামের ইব্রাহিম হাওলাদারের বাড়িতে চুক্তিতে একটি রেইনট্রি গাছ কাটতে যান। গাছে উঠে ডাল কাটার সময় প্রায় ১৫ ফুট ওপর থেকে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

শরণখোলা থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবরটি তিনি অবহিত নন। তবে বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মোরেলগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!