ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যশোরে আসবেন রোববার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫১, ৮ নভেম্বর ২০২৪
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যশোরে আসবেন রোববার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান- ফাইল ফটো

ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামী রোববার (১০ নভেম্বর) যশোরে আসবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ওই দিন সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে যশোরে যাবেন। পরে তিনি সড়ক পথে যশোর ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার (মনিরামপুর, কেশবপুর, অভয়নগর উপজেলার ও খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ) জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করবেন।

পরবর্তীতে এই উপদেষ্টা ভবদহ এলাকার জলাবদ্ধতা বিষয়ে গণশুনানিতে অংশ নেবেন এবং উক্ত কর্মসূচি শেষে তিনি আকাশ পথে যশোর অভ্যন্তরীণ বিমানবন্দর হতে ঢাকায় ফিরবেন।

Advertisement

উল্লেখ্য, গত ৬ অক্টোবর ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সরেজিমন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!