ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

প্রধান উপদেষ্টার পক্ষে ২০ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৪, ৭ নভেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টার পক্ষে ২০ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ
প্রধান উপদেষ্টার পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম

প্রধান উপদেষ্টার পক্ষে ২০ লাখ ৭ হাজার টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে এ চেক গ্রহণ করেন তিনি।

এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড ১৫ লাখ টাকা, মাসুদ পারভেজ ২ লাখ ৭ হাজার টাকা, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩ লাখ টাকা।

Advertisement

উপদেষ্টা ফারুক ই আজম বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ৩৩১ টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ৯৭ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ২০৩  টাকার অনুদান গ্রহণ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!