[ দেশজুড়ে ]
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম গাছে উঠে খড়ি ভাঙতে গিয়ে মারুফ হোসেন (১৩) নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ও ভোলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও মারুফের বাবা আব্দুল করিম জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী আমবাগানে একটি গাছে উঠে খড়ি ভাঙার সময় গাছের ওপর থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মারুফ। পরে স্থানীয়রা জানতে পেরে থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
.png)
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আরমান হোসেন জানান, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আমগাছে শুকনো খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন আছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!