[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে মাদক মামলার আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত মো. নুরুন্নবী -ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়িতে ১০ মাদক মামলার পলাতক আসামি মো. নুরুন্নবী (৩৬)-কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে রামগড় ৯নং পৌর ওয়ার্ড দারাগোপাড়া আবুল বশরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নুরুন্নবী রামগড় পৌরসভার ১নং ওয়ার্ড শ্মশানটিলা (শামুকছড়া) এলাকার ধন মিয়ার ছেলে।
শুক্রবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে নুরুন্নবী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১১৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক নুরুন্নবীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!