ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইসকন, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ৮ নভেম্বর ২০২৪
ইসকন, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
ইসকন, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা নিষিদ্ধের দাবিতে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বিদেশি মদদপুষ্ট  ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং জঙ্গি নাটক ও পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড প্রথম আলো, ডেইলি স্টার কালবেলা পত্রিকা নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে ‘ওলামা জনতা ঐক্য পরিষদ’।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা চৌরাস্তা ফ্লাইওভার এর নিচে ‘ওলামা জনতা ঐক্য পরিষদ’ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক মাওলানা আরিফ বিন ইয়াসির মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন। 

সম্প্রতি চট্টগ্রামে ইসকনপন্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এসিড ছোঁড়ে আক্রমণ করে। ঐ আক্রমণের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার অভিযান পরিচালনা করে যার একটি নেতিবাচক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।

এছাড়াও বর্ণিত ঘটনা নিয়ে উল্লেখিত তিন পত্রিকায় পক্ষপাতমূলক সংবাদ প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।    

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!