ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাশিমপুরে দুই যুবককে গলা কেটে হত্যা, ৪ জন আটক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ৮ নভেম্বর ২০২৪
কাশিমপুরে দুই যুবককে গলা কেটে হত্যা, ৪ জন আটক
দুই যুবককে গলা কেটে হত্যার অভিযোগে চারজনকে আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটের চতুর্থ তলায় দুই যুবককে গলা কেটে হত্যার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়া ৭০ ইয়াবাসহ এক মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে মহানগরীর কাশিমপুরের বিভিন্ন এলাকায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে এই চারজন সন্দেহভাজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মাহাবুব, শান্ত, জাহিদ, এবং বকুল। পুলিশ তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগে তদন্ত চালাচ্ছে।

অন্যদিকে, কাশিমপুরের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পানিশাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয় চলছে জানতে পেরে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি গোলাম শাহরিয়ার মিঠুকে ৭০ ইয়াবাসহ আটক করা হয়। পুলিশ জানায়, মিঠুকে তার বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

Advertisement

কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন, দুই যুবককে গলা কেটে হত্যার অভিযোগে সন্দেহভাজন চারজনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা পুলিশি অভিযানের প্রশংসা করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!