[ দেশজুড়ে ]
বগুড়ায় নিশা হত্যা মামলায় গ্রেফতার ৪
হত্যা মামলায় গ্রেফতারকৃত ৪ আসামি -ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার সোনাতলায় রাজমিস্ত্রি শহীদ হোসেন নিশা (১৭) হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর শনিবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সোনাতলার লোহাগড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম, নূরারপটল গ্রামের আতোয়ারের ছেলে আল আমিন হোসেন এবং উপজেলার তেলিহাটা গ্রামের মৃত হানিফ শাহ’র ছেলে নূরনবী শাহ।
শহীদ হোসেন নিশা সোনাতলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে।
.png)
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী জানান, গত ৬ আগস্ট বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে মারপিটের ঘটনা ঘটে। এতে রাজমিস্ত্রি শহীদ হোসেন নিশা গুরুতর আহত হন। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় নিশার মা সাহিদা বেগম বাদী হয়ে ১৩ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!