শনিবার (৯ নভেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার ছোট খাগড়াবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মেহেদী হাসান রাসেল কাশিয়ানী উপজেলার ছোট খাগড়াবাড়ীয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে।
.png)
ওসি মো. শফিউদ্দিন খান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি মেহেদী হাসান রাসেল নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাসেলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় একাধিক চাঁদাবাজূর মামলা রয়েছে। একটি চাঁদাবাজি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলো আদালত।