বুধবার (১৬ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমুদিয়া গ্রামে পূর্বশত্রুতা ও গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, শুরকি, রামদা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুরও করা হয়। এতে আহত হন উভয় পক্ষের অন্তত ১৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
কাশিয়ানী থানার ওসি মো.শফিউদ্দিন খান বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।