মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতদিক সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি এ সংঘর্ষ হয়।
.png)
নিহতদের সবাই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিলো বলে হাইওয়ে থানার ওসি নিশ্চিত করেন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।