ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে মদপানে প্রাণ গেল ২ কলেজছাত্রীর

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ১২ অক্টোবর ২০২৪
ফরিদপুরে মদপানে প্রাণ গেল ২ কলেজছাত্রীর
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে মদপান করে দুই তরুণীর মৃত্যু হয়েছে। শহরের আলিপুর মহল্লার কানাই মাতুব্বরের মোড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের শুক্রবার মধ্যরাতে হাসপাতালে নেয়া হয়। 

তারা হলেন মাগুরার শালিথা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে পূজা বিশ্বাস (২০) এবং বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে রত্না সাহা (২৪)। 

তারা দুজনেই ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ছিলেন। এদের মধ্যে পূজা বিশ্বাস অনার্স প্রথম বর্ষে আর রত্না ডিগ্রির ছাত্রী ছিলেন। শহরের আলীপুরের একটি বাসায় ভাড়া থাকতেন তারা। 

Advertisement

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

হাসপাতাল সূত্র জানায়, মধ্যরাতে হাসপাতালে নেয়ার পর নিহতদের একজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান। 

কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!