ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে রিকশাচালককে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২ অক্টোবর ২০২৪
ফরিদপুরে রিকশাচালককে হত্যায় ৩ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে ব্যাটারিচালিত রিকশাচালককে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায় আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেন আদালত।

বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় যাবজ্জীবন সাজার দুই আসামি বাদে বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আব্দুর রহমান, লিয়াকত বিশ্বাস, আব্দুল মান্নান ঘরামী। অপর আসামিরা হলেন- মোহাম্মদ মিলন শেখ ও কোরবান বিশ্বাস। আসামিরা ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পাবনা জেলার বাসিন্দা।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার পৌর সদরের গোন্দারদিয়া মহল্লার বাসিন্দা রিকশাচালক মালেক শেখ (৫৫) ২০২১ সালের ১১ আগস্ট রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরদিন সকাল পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। ১২ আগস্ট উপজেলার গাজনা ইউপির ব্যাসদী এলাকায় রাস্তার পাশে ডোবার কিনারায় তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের ছেলে শহিদুল শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মধুখালী থানায় হত্যা ও ছিনতাই মামলা করেন। মধুখালী থানার তৎকালীন ওসি শহিদুল ইসলাম মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!