মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালমা খাতুন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার পেঙ্গুয়ারী গ্রামের হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরন, একই গ্রামের মো. আতিক ও মো. নয়ন।
.png)
তথ্যটি নিশ্চিত করে পেশকার মোক্তার হোসেন জানান, ২০১৫ সালের ১১ জুন রাত ১০টার দিকে উপজেলার আলেফের মোড় থেকে হিরনের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ওই গৃহবধূ ও তার স্বামী বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি উপজেলার ওয়াপদার বাঁধ থেকে রানীহাটগামী আঞ্চলিক সড়কের রাঙ্গাপাড়ায় পৌছলে পাঁচ ব্যক্তি তাদের গতিরোধ করেন। পরে ওই গৃহবধূকে ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করেন তারা।
ঘটনার সময় ভিকটিমের স্বামীর হাত-পা ও চোখ বেঁধে তার মোবাইল ছিনিয়ে নেয়। ঘটনার পরদিন ভিকটিমের স্বামী বাদী হয়ে তাড়াশ থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ছয়জনকে আসামি করে আদালতে অভিযোপত্র জমা দেয় পুলিশ।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তিনজনকে মামলা থেকে খালাস দিয়েছেন।