ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বিভিন্ন দাবিতে বেসরকা‌রি শিক্ষকদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪
সিরাজগঞ্জে বিভিন্ন দাবিতে বেসরকা‌রি শিক্ষকদের মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপ‌জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজভার প্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা, ঘোরাচোরা হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকরা। 

Advertisement

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের আলাদা পে কমিশন গঠন করতে হবে। সব বেসরকারি শিক্ষকদের বদলির সুযোগ থাকতে হবে। সরকারি ও বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে। বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। সরকারি স্কুলের শিক্ষকরা বেসরকারি স্কুলের শিক্ষকদের নিয়ন্ত্রণ করবে তা কাম্য নয়। দাবিগুলো মানা না হলে যেকোনো সময় ক্লাস বর্জনসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!