ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১০ অক্টোবর ২০২৪
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
মরদেহ দেখতে জনতার ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় শিবু সরকার (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় আরোহী স্বপন বিশ্বাস গুরুতর আহত হন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবু সরকার সদর উপজেলার বোড়াশী গ্রামের অভিমান্য সরকারের ছেলে।

Advertisement

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই এ.কে.এম হাসানুজ্জামান জানান, মোটরসাইকেলচালক শিবু সরকার বোড়াশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাসকে সঙ্গে নিয়ে বোড়াশী থেকে পার্শ্ববর্তী বেদগ্রামে যাচ্ছিলেন। এ সময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলচালক ও আরোহী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিবু সরকারকে মৃত ঘোষণা করেন। স্বপনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!