এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- কুরআনখানি, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, আর্ট ক্যাম্প, শিশুদের নিয়ে নৌকা ভ্রমণ, শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোচনা এবং পুরস্কার বিতরণ। তবে দুর্গাপূজার কারণে এবারের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জী।
.png)
এসএম সুলতান ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ মোহাম্মদ মেছের আলী ছিলেন রাজমিস্ত্রি, এবং মা মাজু বিবি। বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংগ্রামের প্রেক্ষাপট তার শিল্পকর্মকে গভীরভাবে প্রভাবিত করেছে।
তিনি ১৯৮২ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার লাভ করেন। একই বছর তিনি একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্সিয়াল আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।