বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের মিয়াপাড়ায় এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল ছাত্রলীগকে নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। মিছিলটি সাহাপাড়া এলাকার ডা. অসিত কুমার মল্লিকের বাড়ির সামনে পৌঁছালে পুলিশের একটি টহল গাড়ি দেখে পালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের চারজনকে আটক করে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান।
তিনি জানান, ছাত্রলীগকে নিষিদ্ধের প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দিতে সাহাপাড়া মোড়ে পৌঁছালে পুলিশের একটি টহল গাড়ি দেখে পালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের মধ্যে চারজনকে আটক করে পুলিশ। আটককৃতদের গোপালগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।