[ দেশজুড়ে ]
রূপগঞ্জ ছাত্রলীগের সভাপতিকে পুলিশে দিল এলাকাবাসী
তানজির আহাম্মেদ খান রিয়াজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি ও একাধিক হত্যা মামলার আসামি তানজির আহাম্মেদ খান রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রূপসী স্লুইসগেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।গ্রেফতারকৃত রিয়াজ তারাবো পৌরসভার রূপসী গ্রামের রবিউল ইসলাম খানের ছেলে।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। রূপগঞ্জ থানায় আন্দোলন চলাকালীন হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি রিয়াজ। রাতে রূপসী স্লুইসগেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
.png)
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!