[ দেশজুড়ে ]
আশুগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে মিনি কাভার্ডভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সুজন (৩০) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী মতব্বরের ছেলে ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নয়নপুর গ্রামের নুরু মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে ভোর সাড়ে ৪টার দিকে মিনি কাভার্ডভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাভার্ডভ্যান তল্লাশি করে ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!