[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত ইসমাইল সরদার -ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আলোচিত নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সরদার (৫০)-কে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৯ নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসমাইল সরদার ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় দক্ষিণপাড়া গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের মেইন রাস্তা সংলগ্ন আশিকের চায়ের দোকান থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সরদারকে শনিবার বিকেলে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়।
.png)
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় দক্ষিণপাড়া গ্রামে একজন নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভেড়ামারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়। যার মামলা নং-১০।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!