রোববার (১০ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার দুপুরে ফতুল্লার কাঠেরপুল আবির ফ্যাশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
কারখানার সহ-ব্যবস্থাপক মইনুল ইসলাম জানান, কারখানার নিটিং অপারেটর প্রসেনজিৎ চৌধুরী বেশ কয়েকদিন ধরে ঠিকভাবে দায়িত্ব পালন করছিলেন না। কারখানার শ্রমিক, সুপারভাইজারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তেন। এ নিয়ে তাকে সাবধান করা হলেও তিনি কারো কথার তোয়াক্কা করতেন না। শনিবার দুপুরে খাবার বিরতির সময় দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। বিষয়টি অন্য শ্রমিকরা দেখতে পেয়ে অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
.png)
মইনুল ইসলাম আরো জানান, পরবর্তীতে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায়। প্রসেনজিৎ চৌধুরী ঘটনার সঙ্গে জড়িত থাকায় শনিবার রাতে তাকে আটক করে ফতুল্লা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।