ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিমা ভাঙচুর, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪, ১০ নভেম্বর ২০২৪
প্রতিমা ভাঙচুর, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গ্রেফতার
প্রতিমা ভাঙচুর। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সদর ইউনিয়নে কাত্যায়নী পূজা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে হুমায়ূন নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১০ নভেম্বর) ভোরে উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের চামটা এলাকায় ১১ পল্লী শ্রী শ্রী কাত্যায়নী পূজা মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ভোরে ওই পূজা মন্দিরের প্রতিমার দুটি হাত ও মাথার অংশ ভাঙচুর করেন হুমায়ূন। তবে তিনি মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার বাড়ি যশোর জেলার অভয়নগরে বলে জানান তিনি। বর্তমানে তিনি বালিয়াকান্দি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার সঠিক পরিচয় শনাক্তকরণে কাজ করছে পুলিশ। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!