[ দেশজুড়ে ]
জামালপুরে যুবলীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বাবু
জামালপুরের ইসলামপুর উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বাবু উপজেলার নটারকান্দা গ্রামের লাল মিয়ার ছেলে।
জানা যায়, দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!