[ দেশজুড়ে ]
জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের ইসলামপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আবু সাঈদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আবু সাঈদ উপজেলার মোশারফগঞ্জের তেঘরিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন তানভীরের নেতৃত্বে দেওয়ানগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টহল দল ও ইসলামপুর থানা পুলিশ তেঘরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় আবু সাঈদের বাড়ি তল্লাশি চালালে ১৭০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে আবু সাঈদকে গ্রেফতার করে থানা নেয়া হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!