[ দেশজুড়ে ]
ইসলামপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত ফেরদৌস। ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের ইসলামপুর উপজেলায় মো. ফেরদৌস হোসেন (১৯) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার গোয়ালের চর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফেরদৌস ইসলামপুর উপজেলার সভার চর গ্রামের নেয়ামত আলীর ছেলে। এছাড়া তিনি গোয়ালের চর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর থানা পুলিশ কর্তৃক গোয়ালের চরে অভিযান চালানো হয়। অভিযানে ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ। ফেরদৌসকে গত ৬ সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!