[ দেশজুড়ে ]
জামালপুরে ৮ দফা দাবিতে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভ শনিবার
ছবি: ডেইলি বাংলাদেশ
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২ নভেম্বর সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।
জানা যায়, আগামী ২ নভেম্বর বেলা ১১টায় জামালপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দুর্গাপূজা পরবর্তী জেলার ১৮৯টি মন্দির কমিটির সঙ্গে শহরস্থ দয়াময়ী মন্দিরে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এছাড়া, একইদিন বিকেল ৩টায় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে দয়াময়ী মন্দিরের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!