বেলটিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ রেজাউল করিম বাবুল মানববন্ধনে নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন (শিক্ষক সমিতি) জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ওমর ফারুক, বৈষম্যবিরোধী নাগরিক আন্দোলন জামালপুরের সভাপতি আমির হোসেন, বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে উক্ত দুর্ঘটনাপ্রবণ এলাকায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েনসহ বৈদ্যুতিক খুঁটি অপসারণ ও গোলচত্বর তৈরি, স্পিড ব্রেকার, রোড ডিভাইডার নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানান। এছাড়া বক্তারা টিউবওয়েলপাড় তিন রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
.png)
উল্লেখ্য, গত ০৪ অক্টোবর টিউবওয়েলপাড় মোড়ে সড়ক দুর্ঘটনায় ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমানসহ ৩ জন নিহত হন।