[ দেশজুড়ে ]
সহপাঠীকে বিবস্ত্র করে চাঁদা দাবি, গ্রেফতার ২
মধুখালী থানা। ফাইল ফটো
ফরিদপুরে দশম শ্রেণির এক ছাত্রের বিবস্ত্র ভিডিও ধারণ করে চাঁদা দাবির মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ঐ স্কুলছাত্রের সঙ্গে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা করে। কিশোর গ্যাংয়ের সদস্যরা সংঘবদ্ধ গ্যাং তৈরি করে তারা সহপাঠীদের বুলিং ও মেয়েদের উত্ত্যক্ত করতো।
তারা এক ছাত্রকে মারপিট করে বিবস্ত্র ভিডিও করে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর গত ৩ নভেম্বর স্কুলের পরীক্ষা শেষে বের হলে তাকে মোটরসাইকেলে তুলে আখ ক্ষেতে নিয়ে বেদম মারপিট করে। এ ঘটনায় ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশে মধুখালী থানায় শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয় ভুক্তভোগীর পরিবার।
মধুখালী থানার ওসি এস.এম. নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!