ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শুল্ক প্রত্যাহার, হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১১ নভেম্বর ২০২৪
শুল্ক প্রত্যাহার, হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
ছবি: সংগৃহীত

শুল্ক প্রত্যাহারের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দুইটি ট্রাকে ৯০ টন (৮৫০ কেজি) চালবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। 

জানা গেছে, মেসার্স শাইরাম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এসব চাল আমদানি করছে।

আমদানিকারকরা জানান, চাল আমদানি অব্যাহত থাকলে খুচরা বাজারে চালের দাম কমে আসবে। খুচরা বাজারে আটাশ জাতের চাল ৫৮ টাকা, সম্পাকাটারী জাতের চাল ৬৮ টাকা, স্বর্ণা জাতের চাল ৪৮ এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

Advertisement

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন, সরকারের দেওয়া শুল্ক প্রত্যাহারের ঘোষণা পর সোমবার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এসব চাল বাজারে সরবরাহ করা হলে দাম অনেকটাই কমে আসবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, শুল্কমুক্ত চাল আমদানির জন্য এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১৩ জন আমদানিকারক ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছে। প্রচুর পরিমাণ এলসি করা হয়েছে। চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!