[ দেশজুড়ে ]
সিলেটে ট্রেনে কাটা পড়ে রেলকর্মী নিহত
ফাইল ফটো
সিলেটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন মিজানুর রহমান নামের এক রেলকর্মী। তিনি রেলের হেমারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকালে সিলেটের শিববাড়ি আতিয়া পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। সিলেট রেলস্টেশনের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ আজমাইন মাহতাব বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, রেলের লোহা সম্পর্কিত সব কাজ করতেন মিজানুর। মঙ্গলবার সকালে আতিয়া পয়েন্টে রেলেলাইনে কাজ করতে যান। ওই সময় অপরপ্রান্ত থেকে ট্রেন আসছিল। তবে, টের না পাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!