ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ১২ নভেম্বর ২০২৪
নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
নীলফামারী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ বিক্ষোভ সমাবেশ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আয়োজনে সমন্বয়ক সায়েদুজ্জামান বাবুর নেতৃত্বে আঞ্চলিক বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সমন্বয়ক মেহেদী হাসান আশিক, সাঈদ গোলাম আযম ও রতন সরকার রত্ন।

Advertisement

বিক্ষোভ সমাবেশে ছাত্র সমন্বয়করা বর্তমান অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত না নেয়ায় প্রধান উপদেষ্টার কাছে জানতে চায়। এই বৈষম্যের জন্য তীব্র প্রতিবাদ জানিয়ে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্র জনতা ৩ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো-সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুইজন করে চারজন উপদেষ্টা নিয়োগ করতে হবে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে। বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না, এমন কোনো উপদেষ্টাকে অন্তবর্তীকালীন সরকারের রাখা যাবে না। সেই সঙ্গে প্রত্যেক উপদেষ্টাকে তাদের কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!