[ দেশজুড়ে ]
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাক্টরির শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে মালিকপক্ষের সঙ্গে বিকেল সাড়ে ৪টার দিকে আলোচনায় বসেন। আলোচনায় সিদ্ধান্ত হয় আগামী ২০ নভেম্বর অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। শ্রমিকরা ঐ সিদ্ধান্ত মেনে না নিয়ে ফ্যাক্টরি ছুটি হলে চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!